বিশ্বের ৩৩ শতাংশ গরিব মানুষ ভারতে বসবাস করে। তবে তিন দশক আগের তুলনায় ভারতে দারিদ্র্যের হার কমেছে। বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮১ সালে ভারতের ৪২ কোটি ৯০ লাখ গরিব মানুষের সংখ্যা ২০১০ সালে কমে হয়েছে ৪০ কোটি হয়েছে।একই সময়ে চরম দারিদ্রের হার মোট জনসংখ্যার ৬০ শতাংশ থেকে কমে হয়েছে ৩৩ শতাংশ। হয়েছে। দারিদ্র কমার এ সুসংবাদের পরও বিশ্বের অনেক বেশি গরিব মানুষের বাস এখনো ভারতেই। যেখানে ১৯৮১ সালে বিশ্বের ২২ শতাংশ গরিব মানুষের বাস ছিল ভারতে। ভারতের বিহার, ছত্তিশগড়, ঝাড়খন্ড, মধ্য প্রদেশ, উড়িষ্যা, রাজস্থান ও উত্তর প্রদেশের জন্য ৪ বছরে দারিদ্র্যের মাত্রা কমিয়ে আনার জন্য কয়েক হাজার কোটি ডলারের পরিকল্পনা প্রকাশের কিছুদিন পর বিশ্ব ব্যাংক এ প্রতিবেদন প্রকাশ করল। প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮১ সাল থেকে ২০১০ সালের মধ্যে প্রায় প্রতিটি উন্নয়নশীল অঞ্চলে চরম দারিদ্র ২১ শতাংশে নেমে গেছে। অর্ধেকেরও বেশি কমে এসেছে ১ দশমিক ২৫ ডলারের কম দৈনিক গড় আয়ের মানুষের সংখ্যা।
