৮ম বাংলাদেশ গেমস ২০১৩

আপডেট : ২০ এপ্রিল ২০১৩, ২২:৪০
তায়কোয়ানদোর স্বর্ণ গেমস শুরু আগের দিন টেনিসে প্রথম স্বর্ণ এসেছিল টেনিস থেকে। গতকাল উদ্বোধনী অনুষ্ঠানের আগেই সকালে তায়কোয়ানদোতে স্বর্ণ জয় করেছেন রাজশাহী জেলার পিংকি খাতুন। সিনিয়রদের ৪৬ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ পেয়েছেন পিংকি। এই ইভেন্টে রৌপ্য জয় করেন বিজেএমসির সুমাইয়া ইমরোজ। ব্রোঞ্জ পেয়েছেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নুর নাহার এবং বান্দরবান জেলার জোবাইদা নাজনীন। সিনিয়রদের ৪৯ কেজি ওজন শ্রেণীতে বিজেএমসির ফাতিহা উন্মুন ইসলাম মাইশা স্বর্ণ জয় করেন। রৌপ্য জয় করেছেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার জান্নাতুল সুলতানা সালমা। ব্রোঞ্জ পেয়েছেন কুমিল্লা জেলার সৈয়দা ঝুমা রেজা এবং গাজীপুর জেলার জান্নাতুল মাভিয়া। ৫৩ কেজি ওজন শ্রেণীতেও বিজেএমসি স্বর্ণ জয় করেছে। মার্জিয়া আক্তার স্বর্ণ পেয়েছেন। রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার তাসকিন জেরিন আলম রৌপ্য এবং চট্টগ্রাম জেলার সাবরিনা জাহান তানজিলা এবং রাজশাহী জেলার মৌসুমী ব্রোঞ্জ জয় করেন। আনসার ও চট্টগ্রামের জয় বাংলাদেশ গেমস টেবিল টেনিসে পুরুষ দলগত গ্রুপ ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আনসার ও চট্টগ্রাম। গতকাল উডেন ফ্লোরে অনুষ্ঠিত ফাইনালে আনসার ৩-০ সেটে বাগেরহাট জেলাকে হারিয়ে স্বর্ণ জয় করে। অন্য ফাইনালে চট্টগ্রাম ৩-২ সেটে বিমানকে হারায়। মহিলা এককের গ্রুপ পর্যায়ে চার ফাইনাল হয়েছে। চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকার নাহিমা, আঁখি, সীমা এবং তুর্বিনা। আজ পুরুষ দলগত এবং মহিলা দলগত ফাইনাল। গেমস ফুটবলে ড্র গেমস ফুটবলে গতকাল সকালে অনুষ্ঠিত দুই ম্যাচই ড্র হয়েছে। কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত সকালে ‘বি’ গ্রুপের ম্যাচে মানিকগঞ্জের সাথে গোলশূন্য ড্র করেছে বিকেএসপি। প্রথম ম্যাচে গোল না হলেও দ্বিতীয় ম্যাচে চার গোল হয়েছে। তারপরও ম্যাচ ড্র হয়। মৌলভীবাজার ও বরিশাল জেলা ২-২ গোলে ড্র করেছে। ম্যাচের প্রথমার্ধে হেলাল আহমেদ এবং জায়েদ আহমেদের গোলে মৌলভীবাজার জেলা ২-০ ব্যবধানে এগিয়েছিল। দ্বিতীয়ার্ধে আজাদ ও ফয়সাল আহমদের দুই গোল বরিশালকে হারের লজ্জা থেকে উদ্ধার করে। আজকের খেলা ঃ রংপুর-নওগাঁ এবং ঝিনাইদহ-নোয়াখালী। (কমলাপুর স্টেডিয়াম; ২টা ও ৪টা)। হ্যান্ডবলে ‘গেমস উত্সব’ বাংলাদেশ গেমস উপলক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন হ্যান্ডবল স্টেডিয়ামটির দিকে তাকালে বুঝা যায় একটা উত্সব হচ্ছে। হ্যান্ডবল ফেডারেশন স্টেডিয়াম সাজিয়েছে। এখানেই হচ্ছে গেমস হ্যান্ডবলের খেলা। গতকাল বেশ কয়েকটি খেলা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ঢাকা জেলা ২৯-৪ গোলে রংপুর জেলাকে হারিয়েছে। বিজয়ী দলের কোহিনুর ৬, সিপ্রা ও সুমি ৫টি করে এবং বিজিত দলের সুলতানা ২টি গোল করেন। আনসার ৩৪-১ গোলে কুষ্টিয়া জেলাকে হারিয়েছে। বিজয়ী দল প্রথমার্ধে ১৮-০ গোলে এগিয়েছিলো। আনসারের ইসমত আরা ১১, ময়না বেগম ৮, হ্যাপি বেগম ও রওশন আরা আক্তার ৫টি করে গোল করেন। বিজেএমসি ২৫-৫ গোলে রাজশাহী জেলাকে হারিয়েছে। বিজেএমসির সাহিদা ৯ ও শিল্পী ৪টি গোল করে এবং রাজশাহীর নিশু ২টি গোল করে। দিনাজপুর জেলা ২২-১৭ গোলে নওগাঁ জেলাকে হারায়। দিনাজপুরের আলেয়া বেগম ৯, বন্যা ৭টি এবং নওগাঁর সুমা ৭টি, সাহানাজ ও নূরজাহান ৪টি করে গোল করেন।