ফেনীর পরশুরামে বিজিবি ও বিএসএফ প্রীতি ভলিবল অনুষ্ঠিত

আপডেট : ২১ এপ্রিল ২০১৩, ২১:৩৯
ফেনীর ১৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) ও ভারতের বিএসএফের ৮৯ ব্যাটালিয়নের মধ্যে প্রীতি ভলিবল খেলা গতকাল রবিবার বিকেলে পরশুরাম পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এতে বিএসএফের দলটি ৩-২ গেমে জয়ী হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ফেনীর ১৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সোহরাব হোসেন ও ভারতের বিএসএফের ৮৯ ব্যাটালিয়নের কমান্ডেন্ট সঞ্জয় কুমার। এ সময় ফেনীর ১৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ক্যাপ্টেন ফজলে রাব্বি, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেলসহ বিজিবি ও বিএসএফের জোয়ানরা উপস্থিত ছিলেন। খেলাটি উপভোগ করতে মাঠে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে।