রুবেল হোসেন ও শাহাদাত হোসেন রাজিবের ইনজুরির কারণে কাল রাতে জিম্বাবুয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন শফিউল ইসলাম ও অলরাউন্ডার জিয়াউর রহমান জিয়া।
হারারের প্রথম টেস্ট খেলা রুবেল গত শনিবার ম্যাচ চলাকালীন কাঁধে ব্যথা পেয়েছেন। আর শাহাদাত টেস্ট না খেললেও অনুশীলনের সময় হাঁটুতে ব্যথা পেয়েছিলেন। এই দুইজনেরই হারারেতে দ্বিতীয় টেস্ট খেলা নিয়ে সংশয় রয়েছে।
এদিকে হারারের প্রথম টেস্টে একজন বাড়তি পেসারের অভাবটা ফুটে ওঠায় টিম ম্যানেজমেন্ট দ্বিতীয় টেস্টে তিনজন পেসার নিয়ে খেলার চিন্তা-ভাবনা করছে। রবিউল ইসলাম শিপলুর সাথে শফিউল এবং অলরাউন্ডার জিয়াউর রহমান জিয়ার দ্বিতীয় টেস্ট খেলার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে দল থেকে বাদ পড়তে পারেন সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। যদিও এখনো টিম ম্যানেজমেন্ট এ ব্যাপারে কোন সিদ্ধান্ত নেয়নি।
