মাঠে ফিরতে চান কানেরিয়া

আপডেট : ২১ এপ্রিল ২০১৩, ২১:৪০
স্পট ফিক্সিংয়ের সাথে জড়িত থাকার অভিযোগে গত বছর পাকিস্তানি লেগ স্পিনার দানিশ কানেরিয়াকে আজীবন নিষিদ্ধ করে ইংলিশ ক্রিকেট বোর্ড। তবে, আবারো ক্রিকেটে ফিরে আসার স্বপ্ন দেখছেন এই ক্রিকেটার। তাই, আজ লন্ডনে তার নিষিদ্ধাদেশের বিরুদ্ধে আপিল করতে যাচ্ছেন তিনি। কানেরিয়া বলেন, ‘আমি আশাবাদী। আমার বিরুদ্ধে কোন প্রমাণ নেই। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আমি শেষ পর্যন্ত লড়াই করে যাবো।’ ২০১০ সালের পর আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি দানিশ কানেরিয়াকে। পরিসংখ্যান অনুযায়ী ৩২ বছর বয়সী কানেরিয়া পাকিস্তানের সবচে সফল স্পিনারদের একজন। ৬১ টেস্টে ২৬১টি উইকেট পাওয়া কানেরিয়া দেশটির ইতিহাসে ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস ও ইমরান খানের পর সর্বোচ্চ উইকেট শিকারী।