টু ক রো খ ব র

আপডেট : ২১ এপ্রিল ২০১৩, ২১:৪১
আজ যেসব খেলা রয়েছে গেমসের সবচেয়ে জনপ্রিয় হচ্ছে অ্যাথলেটিকস। আজ থেকে সেটাই শুরু হতে যাচ্ছে। অ্যাথলেটিকস হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। বুধবার ১০০ মিটার স্প্রিন্টের লড়াই হবে। এছাড়াও আজ ফুটবল, হকি টেবিল টেনিস, তায়াকোয়ানডো,হ্যান্ডবল খেলা রয়েছে। গেমস হকির সেমিফাইনাল আজ গেমস হকির সেমিফাইনালে আজ বেলা একটায় প্রথম সেমিফাইনালে খেলবে সেনাবাহিনী ও ঢাকা জেলা এবং বিকাল সোয়া তিনটায় দ্বিতীয় সেমিফাইনালে খেলবে ফরিদপুর ও বিকেএসপি। গতকাল ফরিদপুর ৭-১ গোলে রাজশাহীকে বিকেএসপি ৮-০ গোলে সাতক্ষীরাকে সেনাবাহিনী ১২-০ গোলে জয়পুরহাটকে হারায়। নৌবাহিনী ৩-৩ গোলে ঢাকা জেলার সাথে ড্র করলেও চার পয়েন্ট পেয়ে ঢাকা জেলা সেমিফাইনালে উঠে। তায়কোয়ানদো তায়কোয়ানদোর দ্বিতীয় দিন গতকাল ৯টি স্বর্ণের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে আনসার ও সেনাবাহিনী দুইটি করে স্বর্ণ পেয়েছে। ছেলেরা ৬টি এবং মেয়েরা ৩টি স্বর্ণ পেয়েছেন। এবার তায়কোয়ানদোতে নতুন নতুন খেলোয়াড় উঠে আসছেন। এদের মধ্যে গাজিপুরের পিংকি, বিজেএমসির রাইনা উল্লেখযোগ্য। বিজেএমসির জাহিদুল ইসলাম, সুইটি আক্তার, আনসারের শ্রাবণী বিশ্বাস, কোরবান আলী, ইতি ইসলাম, বিজিবির তামজিদ হোসেন, সেনাবাহিনীর আনোয়ার হোসেন ও আরমান হোসেন, পুলিশের মামুনর রশিদ স্বর্ণ জয় করেন। ভলিবল গেমস ভলিবলের প্রথম দিনে পুরুষ বিভাগে জয় পেয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও পুলিশ দল। মহিলা বিভাগে জয় পেয়েছে চট্টগ্রাম, রাজশাহী, বিজেএমসি, আনসার। খেলাগুলো হয়েছে ভলিবল স্টেডিয়ামে। টেবিল টেনিস বাংলাদেশ গেমস টেবিল টেনিস মহিলা দলগত ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আনসার। উডেন ফ্লোর জিমনেসিয়ামে ফাইনালে আনসার ৩-০ সেটে ঢাকা জেলাকে হারিয়ে স্বর্ণ জয় করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত একই ইভেন্টে পুরুষদের ফাইনাল চলছিল।