কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার রাতে এক মুক্তিযোদ্ধার বাড়ি-ঘর ও দোকানে হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। পৌর এলাকার পশ্চিম ধনমুড়ি গ্রামের মুক্তিযোদ্ধা জোবায়েরের পরিবারের সাথে পার্শ্ববর্তী বাড়ির রায়হান মনি, রিফাত ও বেলাল মিয়াজীর সাথে বিরোধ চলছিল। এরই জের ধরে তাদের নেতৃত্বে ৭/৮ জন মুখোশধারী সন্ত্রাসী শুক্রবার রাতে জোবায়েরের ৩টি দোকান ও বাড়ি-ঘরে হামলা চালিয়ে ক্ষতিসাধন করে। এ ঘটনায় গত শনিবার জোবায়ের বাদি হয়ে মনি, রিফাত ও বেলাল মিয়াজীসহ অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। এ ব্যাপারে বেলাল মিয়াজী বলেন, আমি গত পাঁচদিন ধরে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে চিকিত্সাধীন আছি। কারও বাড়িতে গিয়ে হামলা করার প্রশ্নই আসে না।
