ইতালির নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন মধ্য-বাম ডেমোক্র্যাটিক পার্টির উপনেতা এনরিকো লেত্তা। প্রেসিডেন্ট গিওর্গিও নেপোলিতানো একটি ব্যাপকভিত্তিক সরকার গঠনের জন্য বুধবার লেত্তার নাম ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী হিসাবে লেত্তার নিয়োগ ইতালির পার্লামেন্টে দু’মাসের অচলাবস্থার অবসান ঘটাবে বলেই মনে করা হচ্ছে। ফেব্রুয়ারিতে ইতালিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের অনিশ্চিত ফলাফলের কারণে রাজনৈতিক অচলাবস্থা দেখা দেয়। প্রেসিডেন্ট লেত্তার নাম ঘোষণার পর এখন তিনি খুব শিগগিরই নেপোলিতানোর নির্দেশনা অনুযায়ী বিভিন্ন রাজনীতিবিদ এবং টেকনোক্র্যাটদের নিয়ে মন্ত্রিসভা গঠনের কাজ করবেন। আর এতে করে ইতালি শেষ পর্যন্ত রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে অতীব জরুরি সংস্কার কাজের জন্য প্রস্তুত হয়েছে এমন আভাসই স্পষ্ট হয়ে উঠবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
