স্পেনে বেকারের সংখ্যা ৬০ লাখ ছাড়িয়েছে

আপডেট : ২৭ এপ্রিল ২০১৩, ২১:৩৫
স্পেনে এ বছরের প্রথমভাগেই বেকারের সংখ্যা ৬০ লাখ ছাড়িয়ে গেছে। বেকারত্বের হার ২৭ দশমিক ২ শতাংশে পৌঁছেছে যা কিনা দেশটির জন্য নতুন রেকর্ড। ১৯৭০-এর দশকের পর দেশটিতে বেকারত্বের হার এটিই সর্বোচ্চ। স্পেনের বেকারত্বের পরিসংখ্যানেই তাদের অর্থনৈতিক সঙ্কটের চিত্র ফুটে উঠেছে। আর এ সঙ্কট শুরু হয়েছে ২০০৮ সালে। মাদ্রিদের এক অর্থনীতি বিশ্লেষক বলেন, যতটুকু ধারণা করা হয়েছিল বেকারত্বের পরিসংখ্যান তার চেয়েও ভয়াবহ এবং এতে করে স্পেনের অর্থনীতির মারাত্মক পরিস্থিতি স্পষ্ট হয়েছে। ১৯৭৬ সালের পর স্পেনে এটাই সর্বোচ্চ বেকারত্বের হার। অনুমান করা হচ্ছে বর্তমানে দেশটিতে ৬২ লাখের মতো মানুষ কর্মহীন হয়ে পড়েছে।