বিজ্ঞান শিক্ষা জনপ্রিয় করতে পিরোজপুরে কমিউনিটি সভা

আপডেট : ২৫ জুন ২০১৩, ২০:৫৫
মাধ্যমিক স্কুলপর্যায়ে বিজ্ঞান শিক্ষা জনপ্রিয় করার লক্ষ্যে পিরোজপুরে সোমবার এক কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর চেম্বার অব কমার্স মিলনায়তনে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় পিরোজপুর গণউন্নয়ন সমিতি উক্ত সভার আয়োজন করে। পিরোজপুর গণউন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এডভোকেট এম এ জব্বার। এডভোকেট এম এ মান্নান ও পিরোজপুর সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন। উল্লেখ্য, পিরোজপুর গণউন্নয়ন সমিতি বিজ্ঞান শিক্ষার কল্যাণ ও শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষার প্রতি আকৃষ্ট করতে ২০১০ সাল থেকে পিরোজপুর জেলার তিনটি উপজেলার ২০টি মাধ্যমিক বিদ্যালয় নিয়ে কাজ করছে।