টাঙ্গাইলে ক্রীড়া শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন

আপডেট : ১৪ আগস্ট ২০১৩, ২০:৫১
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা শাখার বাংলাদেশ শারীরিক শিক্ষাবিদ শিক্ষক সমিতির নির্বাচন গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মির্জাপুর এস কে পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ আজাহারুল ইসলাম সভাপতি এবং বাঁশতৈল খলিলুর রহমান কলেজের ক্রীড়া শিক্ষক মোঃ আব্দুল জলিল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ক্রীড়া শিক্ষক সমিতির কমিটির অপর সদস্যরা হলেন: সুভাষ চন্দ্র সরকার (সহ-সভাপতি), মোঃ তোফাজ্জল হোসেন (যুগ্ম সম্পাদক), মোস্তাফিজুর রহমান(সহ-সাধারণ সম্পাদক), মোঃ জহিরুল ইসলাম (সাংগঠনিক সম্পাদক), মোঃ লোকমান হোসেন (সহ-সাংগঠনিক সম্পাদক), মোঃ সুরুজ মিয়া (প্রচার সম্পাদক), মাজেদা বেগম (মহিলা বিষয়ক সম্পাদক), মন্দ্রি কুমার চৌধুরী (কোষাধ্যক্ষ), মামুনুর রহমান খান (ধর্মীয় সম্পাদক), মোঃ আউলাদ হোসেন (সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক), মোঃ তোফাজ্জল হোসেন (ক্রীড়া সম্পাদক), সদস্যরা হলেন: মোকাদ্দেছ আলী খান, মোঃ লিটন মিয়া, জাহানারা বেগম ও মোঃ নুরুজ্জামান।