ইয়েমেনে সৈন্যবাহী বাসে বোমা হামলায় নিহত ৬

আপডেট : ২৬ আগস্ট ২০১৩, ২১:০২
ইয়েমেনের রাজধানী সানায় সেনাবাহী একটি বাসে বোমা হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ২৬ জন। রবিবার রাজধানীর বিমান ঘাঁটিতে যাওয়ার সময় বাসটিতে হামলা চালানো হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সানা আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে বিমান বাহিনীর ঘাঁটির কাছেই হামলাটি চালানো হয় বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। বোমাটি বাসেই পেতে রাখা হয়েছিল বলে ঘটনাস্থলে উপস্থিত বিমান বাহিনীর কর্মকর্তা আমিন সারি জানিয়েছেন।