আদমদীঘিতে হিন্দু সম্প্রদায়ের বিবাহ রেজিস্ট্রি উদ্বোধন

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৯
বৃহস্পতিবার বগুড়া আদমদীঘি উপজেলার তালশন গ্রামের সীতানাথ সরকারের বাড়িতে আনুষ্ঠানিক ভাবে বর ও কনের যৌথ স্বাক্ষরে এই প্রথম হিন্দু সম্প্রদায়ের বিবাহ রেজিস্ট্রির উদ্বোধন করা হয়। হিন্দু বিবাহের উপজেলা রেজিস্টার হিসাবে দায়িত্বপ্রাপ্ত অরুণ কুমার সরকার রেজিস্ট্রি সম্পন্ন করেন।