জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পর্যায়ক্রমিক আসনের জন্য নির্বাচনে নামার পরিকল্পনা করছে ইসরাইল। ২০১৯-২০২০ সালের নির্বাচনে দেশটি প্রার্থী হওয়ার কথা ভাবছে।
বৃহস্পতিবার জাতিসংঘে ইসরাইলের রাষ্ট্রদূত রন প্রোসোর বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমরা জয়ের জন্য সবকিছু করতে যাচ্ছি। এটা সময়ের ব্যাপার মাত্র।’
জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩। নিরাপত্তা পরিষদের আসন জিততে হলে সাধারণ সভায় প্রার্থী রাষ্ট্রকে দুই-তৃতীয়াংশ ভোট পেতে হবে। পাঁচটি আঞ্চলিক দল থেকে প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারে। তবে নির্বাচন পূর্ণ সভায় অনুষ্ঠিত হয়।
প্রোসো জানান, ‘ওয়েস্টার্ন ইউরোপ অ্যান্ড আদারসগ্রুপ’ এর দুইটি আসনের জন্য জার্মানি ও বুলগেরিয়ার সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে ইসরাইলকে।
