শক্তিশালী টাইফুন উইপার আঘাতে জাপানে অন্ততপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। এর প্রভাবে টোকিওর দক্ষিণাঞ্চলীয় ইজু ওশিমা দ্বীপে ভূমিধসের পাশাপাশি বেশকিছু ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে।
বাড়ি বিধ্বস্ত ও ভূমিধসে চাপা পড়ে বেশ কয়েকজন মারা গেছেন। কাছের নদীতে দুইজনের লাশ পাওয়া গেছে।
ইজু ওশিমাতে আগ্নেয়গিরি রয়েছে এবং এটি পর্যটকদের কাছে জনপ্রিয়। দ্বীপটিতে প্রায় ৮ হাজার মানুষ বসবাস করে।
টাইফুনের কারণে টোকিওর বিমান চলাচল বাতিল করা হয়েছে। পাশাপাশি বুলেট ট্রেন সার্ভিস বন্ধ এবং স্কুলেও ছুটি ঘোষণা করা হয়েছে।
