মারকো শিপিং কোম্পানি (এমএসসি) বাংলাদেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। এটি বাংলাদেশের কর্ণফুলী গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান হিসাবে কাজ করবে। রাজধানীর গুলশানের একটি হোটেলে সম্প্রতি এমএসসির কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ইতালীর রাষ্ট্রদূত জর্জিও গুগলিলমিনো। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্নফুলী গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাবের হোসেন চৌধুরী এমপি
