ক্যাপসন নিউজ

আপডেট : ২২ অক্টোবর ২০১৩, ১৯:৩৯
গতকাল ঢাকার চকবাজারে মেঘনা ব্যাংকের ৩য় শাখার বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে। ব্যাংকের চেয়ারম্যান এইচ এন আশিকুর রহমান এম.পি. শাখাটির উদ্বোধন করেন। এসময় অন্যান্যদের মধ্যে ব্যাংকের ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম খান সেলিম, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (চলতি দায়িত্ব) মোঃ মোহসিন মিয়া উপস্থিত ছিলেন সম্প্রতি ক্রাউন সিমেন্ট ও জিপিএইচ ইস্পাতের যৌথ উদ্যোগে কুমিল্লায় এক সেমিনারে প্রধান আলোচক ছিলেন আই.ই.বি-এর সভাপতি প্রফেসর ড. এম শামীম জেড বসুনিয়া। অনুষ্ঠানে সিমেন্ট ও জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ক্রাউন সিমেন্টের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও জিপিএইচ ইস্পাতের চেয়ারম্যান মোঃ আলমগীর কবির প্রমুখ উপস্থিত ছিলেন কুমিল্লার মুরাদনগরে ওয়ালটনের এক্সক্লুসিভ শো-রুম ‘আরিফ ইলেক্ট্রো ইন্টারন্যাশনাল’-এর উদ্বোধন করেন ওয়ালটনের নির্বাহী পরিচালক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক (বিপণন) এমদাদুল হক সরকার, নির্বাহী পরিচালক (পিআর এন্ড মিডিয়া) মোঃ হুমায়ুন কবীর, কুমিল্লা উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার এবং আরিফ ইলেক্ট্রো ইন্টারন্যাশনালের কর্ণধার আজিজুল হক সরকার প্রমুখ