স্বায়ত্তশাসিত বা আধা-স্বায়ত্তশাসিত সংস্থা প্রকল্প বাস্তবায়নের জন্য বার্ষিক উন্নয়ন প্রকল্পে (এডিপি) প্রাপ্ত তহবিলের টাকার ২০ শতাংশ পর্যন্ত নতুন ব্যাংকসহ যেকোন বেসরকারি ব্যাংকে রাখা যাবে। এছাড়া সরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠানগুলোর নিজস্ব আমানতের সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ব্যাংকে জমা করতে পারবে। অর্থমন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্টদের অবহিত করার উদ্দেশ্যে সার্কুলার জারি করে।
