পিডিবির নতুন চেয়ারম্যান

আপডেট : ০৬ নভেম্বর ২০১৩, ২০:১৩
প্রকৌশলী মোঃ আব্দুহু রুহুল্লাহ্ পিডিবির ৩০তম চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। মঙ্গলবার তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি পূর্বতন চেয়ারম্যান মোঃ আব্দুল ওয়াহাব খানের স্থলাভিষিক্ত হলেন। বর্তমান পদে যোগদানের পূর্বে তিন পিডিবির সদস্য পরিকল্পনা ও উন্নয়নের দায়িত্ব পালন করছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি