সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের পরিচালনা পর্ষদের ৯ম সভা গতকাল ব্যাংকের প্রধান কার্যালয় অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান এস.এম আমজাদ হোসেনের সভাপতিত্বে এতে ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলামসহ অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন
মানিকগঞ্জে সম্প্রতি এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশের ৭৬তম শাখা উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক মেজর (অব.) খন্দকার নূরুল আফছার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া
বেসিক ব্যাংকের সহকারী কর্মকর্তা ও কর্মকর্তাদের নিয়ে একটি ফাউন্ডেশন কোর্স সমপ্রতি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বেসিক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ফজলুস সোবহান। ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ এম কামরান হামিদসহ অন্যারা এ সময় উপস্থিত ছিলেন
