ফিকির নতুন কমিটি গঠিত

আপডেট : ১৬ নভেম্বর ২০১৩, ২০:১৮
বিদেশী বিনিয়োগকারীদের শীর্ষ সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির (এফইসিসিআই) নতুন কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি সংগঠনটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নতুন এ কমিটি গঠিত হয়। বার্জার পেইন্টের ব্যবস্থাপনা পরিচালক রুপালী চৌধুরী কমিটির প্রেসিডেন্ট এবং শেভরনের প্রেসিডেন্ট জিওফ স্ট্রং কমিটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। নতুন গঠিত এ কমিটির মেয়াদ দুই বছর (২০১৩-১৫)। — প্রেস বিজ্ঞপ্তি