দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের ব্যবধানে সার্বিক মূল্য-আয় অনুপাত (পিই) ০.০৬ শতাংশ বেড়েছে। ডিএসইর তথ্য অনুযায়ী, বর্তমান গড় পিই রেশিও ১৪ দশমিক ৮১। আগের সপ্তাহে এ পরিমাণ ছিল ১৪ দশমিক ৮২। অর্থাত্ সপ্তাহের ব্যবধানে গড় পিই রেশিও বেড়েছে ০.০১।
এদিকে কিছু কোম্পানির পিই রেশিও অনেক বেড়ে গেলেও কোম্পানিগুলোর লেনদেন অনেক বেশি হচ্ছে। অথচ অনেক কোম্পানির পিই রেশিও খুব কম। তাছাড়া দামও ফেসভ্যালুর কাছাকাছি অবস্থান করছে। এরপরও বিনিয়োগকারীদের নজর যেন উচ্চ পিই রেশিও সম্পন্ন কোম্পানিগুলো ঘিরেই। তাই পিই রেশিও ও শেয়ার প্রতি সম্পদ ও শেয়ার প্রতি আয় বিবেচনা করে বিনিয়োগ করা প্রয়োজন বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।
