আফগানিস্তানে বোমা বিস্ফোরণে ৯ শিশু নিহত

আপডেট : ১৯ নভেম্বর ২০১৩, ২১:০৩
আফগানিস্তানে গত সোমবার রাস্তার পাশে পেতে রাখা দু’টি পৃথক বোমা বিস্ফোরণে নয় শিশু নিহত হয়েছে। এছাড়া, দেশটির দক্ষিণাঞ্চলে ছয় পুলিশের মৃতদেহ পাওয়া গেছে। আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের গভর্নরের মুখপাত্র মোখলিস আফগান বলেছেন, পূর্বাঞ্চলীয় প্রদেশটিতে রাস্তার পাশে পেতে রাখা একটি বোমা বিস্ফোরণে একই পরিবারের সাত শিশু নিহত হয়েছে। ঐ ঘটনায় আহত হয়েছে আরো তিন শিশু। বাড়ির কাছে রাস্তায় খেলার সময় বোমাটি বিস্ফোরিত হলে ঐ শিশুরা হতাহত হয়। এদিকে, জাবুল প্রদেশের ডেপুটি গভর্নর মোহাম্মদ জান রাসূলিয়ার বলেছেন, একটি গাড়ি রাস্তার পাশে পেতে রাখা বোমায় আঘাত করলে গাড়িতে থাকা দুই শিশু নিহত হয়। ঐ ঘটনায় নিহত শিশুদের বাবা এবং তার আরেক সন্তান আহত হয়েছে।—খবর টাইমস অব ইন্ডিয়া