পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের এক নিরাপত্তা চেকপয়েন্টে আত্মঘাতি এবং সশস্ত্র তালেবান জঙ্গিদের হামলায় অন্তত ২ জন নিহত হয়েছে। কর্মকর্তারা জানান, উত্তর ওয়াজিরিস্তানের শাবা এলাকায় বুধবার আধা-সামরিক বাহিনী এবং উপজাতি পুলিশ পরিচালিত যৌথ চেকপয়েন্টে একজন আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক ভর্তি একটি গাড়ির বিস্ফোরণ ঘটায়। একই সঙ্গে সশস্ত্র তালেবান জঙ্গিরাও হামলা চালায়। তবে সেখানে জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে এখনও সংঘর্ষ চলছে।
