লাটভিয়ায় সুপার মার্কেটের ছাদ ধসে নিহত ২১

আপডেট : ২২ নভেম্বর ২০১৩, ২২:০৮
লাটভিয়ার রাজধানী রিগায় একটি সুপার মার্কেটের ছাদ ধসে অন্তত ২১ জন নিহত হয়েছেন। আরো বহু লোক মার্কেটের ধ্বংস্তূপের নিচে আটকা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার ব্যস্ত সময়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে তিনজন উদ্ধারকর্মী বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। এছাড়া দুর্ঘটনায় আরো অন্তত ৩৬ জন আহত হয়েছেন। কী কারণে মার্কেটের ছাদ ধসে পড়েছে তা পরিষ্কার নয়। তবে বিবিসির এক প্রতিনিধি জানিয়েছেন, ঘটনার সময় মার্কেটটির ছাদে একটি বাগান নির্মাণের কাজ চলছিল। মাক্সিমা চেইন কোম্পানির পরিচালনাধীন ৫ হাজার স্কয়ার ফিটের একতলা এই সুপার মার্কেটটি ২০১১-তে চালু করা হয়েছিল।