স্টিলথ ড্রোনের প্রথম পরীক্ষা চালাল চীন

আপডেট : ২৩ নভেম্বর ২০১৩, ২২:০৯
চীন প্রথমবারের মতো ‘স্টিলথ’ চালক বিহীন বিমান (ড্রোন) এর সফল পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এনডিটিভি শুক্রবার জানায়, ‘শার্প শোর্ড’ নামের এ ড্রোনটির সঙ্গে যুক্তরাষ্ট্রের বি২ বোমারু বিমানের মিল আছে, যেন অনেকটা এ বিমানেরই ক্ষুদ্র সংস্করণ এটি। এ ড্রোন তৈরির মধ্য দিয়ে পশ্চিমা মানের প্রযুক্তি অর্জনে এগিয়ে গেল চীন।