বগুড়ার শেরপুরে চাঁদার টাকা না পেয়ে একটি ওষুধ কোম্পানির বিপণন ব্যবস্থাপককে পিটিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। গুরুতর আহত তফিকুল ইসলাম রিপন নামে ওই বিপণন ব্যবস্থাপক বর্তমানে স্থানীয় একটি ক্লিনিকে চিকিত্সাধীন রয়েছেন। এ সময় সন্ত্রাসীরা ওই কর্মকর্তার নিকট থেকে ব্যাগ ভর্তি ওষুধ ও নগদ ১২ হাজার টাকাও ছিনিয়ে নেয়। এদিকে উক্ত ঘটনায় আহত রিপনের স্ত্রী শামসাদ জাহান সাথী বাদি হয়ে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা গ্রামের সোলায়মান আলীর ছেলে রেজাউল করিম, পৌরশহরের টাউন কলোনিপাড়ার হিমেলসহ অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
