আফগানিস্তানে পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় তিন আফগান নাগরিক নিহত হয়েছেন বলে সরকারিভাবে দাবি করা হচ্ছে। মঙ্গলবার এক বিবৃতিতে বলা হয়, সোমবার রাতে পূর্বাঞ্চলীয় খস্ত এলাকায় বিমান থেকে বোমা হামলার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা বাহিনী (আইএসএএফ) অভিযোগটি খতিয়ে দেখছে বলে জানিয়েছে। আফগানিস্তানে তালেবান বিরোধী লড়াই কিছুটা থেমে গেলেও ন্যাটো বিমান হামলায় হাজার হাজার মানুষ হতাহত হচ্ছে। এ নিয়ে তালেবান পরবর্তী আফগান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কও বেশ তিক্ত হয়েছে। একই কারণে ২০১৪ সালের পরে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনাদের অবস্থানের অনুমোদন দিয়ে নতুন চুক্তি স্বাক্ষরে সম্মত হননি প্রেসিডেন্ট হামিদ কারজাই।
