মেক্সিকো সিটিতে ৭.২ মাত্রার ভূমিকম্প

আপডেট : ১৯ এপ্রিল ২০১৪, ২১:০৩
মেক্সিকো সিটিতে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এটি প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী হয়। এ সময়ে সুউচ্চ ভবনগুলো কেঁপে ওঠে এবং মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ২। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের উত্পত্তিস্থল পশ্চিমাঞ্চলীয় রাষ্ট্র গ্লোরিওয়ের আকপৌল্কোর সমুদ্রতলের ১৫ মাইল গভীরে। ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এসময়ে কিছু গাছপালা ভেঙ্গে পড়ে ও যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে শত শত মানুষ তাদের বাড়ি-ঘর থেকে রেরিয়ে আসে। ভূমিকম্পের পরপর সমস্ত শহরের বিদ্যুত্ সরবরাহ বন্ধ করে দেয়া হয়। এতে সমস্ত এলাকা অন্ধকারে ঢেকে যায় এবং মেক্সিকো সিটি একটি ভূতুড়ে শহরে পরিণত হয়। এদিকে ভূমিকম্পের সময়ে আকপৌল্কো এলাকার পর্যটন কেন্দ্রে শত শত পর্যটক ইস্টার হলিডে পালন করছিলেন। ভূমিকম্প শুরু হলে তারা হুড়োহুড়ি করে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময়ে নারী ও শিশুরা ভয়ে কান্নাকাটি শুরু করে।