বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে শঙ্কিত নন ফিফা প্রধান

আপডেট : ২৫ এপ্রিল ২০১৪, ২১:৩০
স্পোর্টস ডেস্ক: ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার জানিয়েছেন যে, ব্রাজিলে অনুষ্ঠেয় চলতি বিশ্বকাপ নিয়ে কেউ কেউ শঙ্কা প্রকাশ করলেও তিনি ব্যাপারটি নিয়ে মোটেও ভাবছেন না। বিশ্বের সবচেয়ে বড় আসরটি আয়োজনের আগে ব্রাজিল সব সমস্যা সামাল দিতে সক্ষম হবে বলে তার অভিমত। মূলত পদটিতে দীর্ঘকাল অধিষ্ঠিত থাকার অভিজ্ঞতা থেকেই ব্যাপারটি নিয়ে নিশ্চিন্ত থাকতে পারছেন বলে জানিয়েছেন ব্ল্যাটার। ফিফা প্রধান হংকংয়ে এ ব্যাপারে সাংবাদিকদের বলেন,‘ফিফা সংগঠনে যোগ দেয়ার পর এটি আমার দশম বিশ্বকাপ এবং এ সময়ে আমি কোন বিশ্বকাপেই সবকিছু নির্দিষ্ট সময়সীমার আগে সম্পন্ন হতে দেখিনি। চার বছর আগে, আমার মনে আছে যে, সবাই বলছিল আমাদের দক্ষিণ আফ্রিকায় যাওয়া উচিত হবে না এবং গেলে রাস্তায় বের হওয়ার সময় সবাইকে বুলেট প্রুফ গেঞ্জি পড়ে বের হতে হবে।’