বিশ্ব টেবিল টেনিস দলগত চ্যাম্পিয়নশিপে অংশ নিতে জাপানে গেল ছয় সদস্যের টিটি দল। গতকাল শুক্রবার দুপুরে দলটি টোকিও’র উদ্দেশ্যে ঢাকা ছাড়ে। তিনজন করে পুরুষ ও মহিলা খেলোয়াড়ের এ দলটিতে আছেন জাতীয় চ্যাম্পিয়ন মানস চৌধুরী, জাভেদ ও তুহিন এবং রহিমা, আঁখি ও শারমিন। এদের সাথে গেছেন ফেডারেশনের সভাপতি আবদুল করিম ও সাধারণ সম্পাদক জোবেরা রহমান লিনু। সোমবার শুরু হবে টুর্নামেন্টের খেলা। বাংলাদেশ দলগত পুরুষ ও মহিলা বিভাগে খেলবে। তবে উভয় ইভেন্টেই তাদের বাছাই পর্বে খেলতে হবে। ৫ মে শেষ হবে টুর্নামেন্টের খেলা।
