ওয়ালটন স্মার্টফোন প্রিমিয়ার বিভাগ কাবাডি লিগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল শুক্রবার ঢাকা কাবাডি স্টেডিয়ামে লিগের শেষ খেলায় সেনাবাহিনী ১৮-১৮ পয়েন্টে বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে ড্র করেও এ কৃতিত্ব দেখায়। বাংলাদেশ পুলিশ তৃতীয়স্থান নির্ধারণী খেলায় একটি লোনাসহ ২৮-১৮ পয়েন্টে বাংলাদেশ নৌবাহিনীকে হারায়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি। এসময় উপস্থিত ছিলেন ওয়ালটনের অতিরিক্ত পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার, লিগ কমিটির চেয়ারম্যান ও ফেডারেশনের সহ-সভাপতি মুনীর হোসেন, সহ-সভাপতি নিজাম উদ্দিন চৌধুরী পারভেজ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
