ভোট দিয়ে জন্মদিন

আপডেট : ২৫ এপ্রিল ২০১৪, ২১:৪০
জন্মদিন কতোভাবেই না উদযাপন করা যায়! নিজের মতো করে পারিবারিক গণ্ডিতে জন্মদিন পালন করেছেন শচীন টেন্ডুলকার। কিন্তু সম্মানীয় সাংসদ বলে গণতন্ত্রের প্রতি তার একটা দায়িত্বও আছে। সেই দায়িত্ববোধ থেকে জন্মদিনে নিজে ভোট দিয়ে এবং সকল ভক্তকে ভোট দেয়ার আহবান জানিয়ে জন্মদিন উদযাপন করেছেন টেন্ডুলকার। ভোট দিয়ে টুইটারে লিখেছেন, ‘আমি ভোট দিয়েছি, আপনি?’ গত পরশু ২৪ এপ্রিল পালন করলেন ৪১তম জন্মদিন। স্মরণকালের মধ্যে জন্মদিনটা অবশ্যই ভারতীয় এই কিংবদন্তীর জন্য বিশেষ রকমের আলাদা কিছু। বলা যায়, বড় হয়ে ওঠার পর এই প্রথম ক্রিকেট দলের সঙ্গে নয়, একেবারেই পরিবারের একজন হিসেবে জন্মদিন পালন করলেন টেন্ডুলকার। কারণ, গত বছরের নভেম্বরে, নিজের শহরে মুম্বাইতেই ২০০তম টেস্ট খেলে বিদায় নিয়েছেন সব ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে।