লাকসামে ২ বিএনপি নেতার সন্ধান দাবিতে প্রতীকী অনশন

আপডেট : ২৭ এপ্রিল ২০১৪, ২১:১৫
লাকসামে নিখোঁজ বিএনপির শীর্ষ দু’নেতার সন্ধান দাবিতে গতকাল রবিবার প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হয়েছে। লাকসাম উপজেলা, পৌরসভা ও ন.ফ. সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে উপজেলা ছাত্রদলের সভাপতি মাসুদ রানা বেলালের সভাপতিত্বে এ কর্মসূচিতে সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) এম. আনোয়ারুল আজিমসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, ৫ মাস আগে গত ২৭ নভেম্বর রাতে লাকসাম ব্যবসায়ী সমিতি ও উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সাইফুল ইসলাম হিরু এবং কাপড় ব্যবসায়ী সমিতি ও পৌরসভা বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজ এ্যাম্বুলেন্সযোগে কুমিল্লা যাওয়ার পথে নিখোঁজ হন।