গত আট এপ্রিল জাতীয় স্কুল হকির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ফাইনালের অতিথিরা সময় দিতে পারবেন না বলে নির্ধারিত ফাইনাল ম্যাচটি স্থগিত করা হয়। অতিথিদের কাছ থেকে সময় পাওয়া গেছে। তাই হকি ফেডারেশন জাতীয় স্কুল হকির ফাইনালের সময় নির্ধারণ করেছে আগামীকাল ২৯ এপ্রিল। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিকাল চারটায় স্কুল হকির ফাইনালে মুখোমুখি হবে রাজশাহীর আল হিকমা স্কুল এবং যশোরের মিউনিসিপ্যাল প্রিপারেটরী হাই স্কুল। অনূর্ধ্ব-১৬ শিক্ষার্থীরা এই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুলে খেলছে। ৬ এপ্রিল সেমিফাইনাল খেলার পর ফাইনালের দল দুটি নিজ নিজ জেলায় চলে যায়। ফাইনালের সময় চূড়ান্ত হওয়ায় স্কুল দুটির খেলোয়াড়রা মনযোগ দেয় অনুশীলনে। ঘাষের মাঠে অনুশীলন করে তারা ঢাকায় টার্ফে খেলতে আসছে। দুই দলের শিক্ষা প্রতিষ্ঠানের শারীরিক শিক্ষক জানিয়েছেন গরমের কারণে অনুশীলনে প্রচণ্ড কষ্ট হয়েছে।
১০২টি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আয়োজন করা হয়েছিল জাতীয় স্কুল হকি। চ্যাম্পিয়ন এক লাখ এবং রানার্সআপ দল পাবে ৫০ হাজার টাকা।
