স্বাধীনতার মাস চলে গেছে ২৭ দিন আগে। প্রায় এক মাস বলা যায়। এই সময় এসে স্বাধীনতা কাপ সাইক্লিং অনুষ্ঠিত হলো কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে। সকার শুরু হয়ে বিকালে শেষ হয় এই প্রতিযোগিতা। এবারও চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি)। মহিলাদের চার হাজার মিটার ক্র্যাচ রেসে বিজেএমসির ফারহানা সুলতানা শিলা, এক হাজার মিটার টাইম ট্র্যায়াল ইভেন্টে সমাপ্তি বিশ্বাস, একই ইভেন্টে পুরুষদের লড়াইয়ে আলমগীর হোসেন স্বর্ণ পেয়েছেন। রানার্সআপ হয়েছে বিজিবি। পুরুষদের চার হাজার ক্র্যাচ রেসে বিজিবির সবুর খান, আট হাজার মিটার ক্র্যাচ রেসে সিরাজুল ইসলাম, দুই হাজার মিটার ক্র্যাচ রেসে মিরপুর সাইক্লিং ক্লাবের সুকলা বিশ্বাস স্বর্ণ, দিনাজপুর সাইক্লিং পরিষদের গীতা রায় রৌপ্য এবং জেল দলের শাকিলা ব্রোঞ্জ পেয়েছেন।
