বগুড়ায় আগমনী ক্রীড়া চক্র জয়ী

আপডেট : ২৭ এপ্রিল ২০১৪, ২২:০৯
বগুড়া প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গতকাল রবিবারের খেলায় আগমনী ক্রীড়া চক্র ৬ উইকেটে ডিউক মেমোরিয়াল ক্লাবকে পরাজিত করে। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটিতে টস জিতে ডিউক মেমোরিয়াল ক্লাব প্রথমে ব্যাট করে ৪৯ ওভারে ১০উইকেটে ১৫৯ রান করে। জবাবে ব্যাট করতে নেমে আগমনী ক্রীড়া চক্র ৪ উইকেট হারিয়ে ৩৯ ওভারে ১৬০ রানে করে।