নিউইয়র্কে মাঠে গড়ালো বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল ফুটবল

আপডেট : ২৮ এপ্রিল ২০১৪, ২২:০৫
যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের ক্রীড়া সংগঠন বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার আয়োজনে প্রতিবছরের মতো এবারও মাঠে গড়ালো ফুটবল লিগ। উদ্বোধনী দিনে মোহামেডান ৫-০ গোলে ব্রঙ্কস ইউনাইটেডকে এবং আইসাব ৪-০ গোলে ব্রঙ্কস স্টারকে পরাজিত করে শুভ সূচনা করেছে। অন্যদিকে যুব সংঘ ও ব্রাদার্স এলায়েন্সের খেলাটি গোলশূন্য ড্র হয়েছে। প্রথম দিনের খেলায় আইসাবের মহিবুল হ্যাট্রিক করেছে। চলতি বছরের ফুটবল লিগের যৌথভাবে টাইটেল স্পন্সর বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ইয়্যুথ সার্ভিসেস (বাকডাইস) ও আবদীন ব্রাদার্স। ফলে এ বছরের ফুটবল লিগের নাম হচ্ছে ‘বাকডাইস-আবদীন ব্রাদার্স ফুটবল লিগ’। গত রবিবার বিকালে নিউইয়র্কের এলমহার্স্টের নিউটাউন অ্যাথলেটিক মাঠে লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. শামীম আহসান। উদ্বোধনী দিনে মোহামেডান ৫-০ গোলে ব্রঙ্কস ইউনাইটেডকে এবং আইসাব ৪-০ গোলে ব্রঙ্কস স্টারকে পরাজিত করে শুভ সূচনা করেছে। অন্যদিকে যুব সংঘ ও ব্রাদার্স এলায়েন্সের খেলাটি গোলশূন্য ড্র হয়েছে। এই দিন লিগের তিনটি খেলা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় মোহামেডান ও ব্রঙ্কস ইউনাইটেড, দ্বিতীয় খেলায় যুব সংঘ ও ব্রাদার্স এলায়েন্স এবং তৃতীয় খেলায় ব্রঙ্কস স্টার ও আইসাব প্রতিদ্বন্দ্বিতা করে। প্রথম দিনের খেলায় আইসাবের মহিবুল হ্যাট্রিক করেছে। এবারের লিগে নিউইয়র্কসহ ট্রাই স্টেটের ১০টি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে-মোহামেডান, ব্রঙ্কস ইউনাইটেড, যুব সংঘ, ব্রাদার্স এলায়েন্স, ব্রঙ্কস স্টার, আইসাব, নিউজার্সি, কানেকটিকাট, জ্যাকসন হাইটস এবং সোনার বাংলা। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, স্পোর্টস কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি মনজুর আহমেদ চৌধুরী ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশা, কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক ও বাকডাইস-এর সভাপতি মিসবা আবদীন এবং বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের সভাপতি মহিউদ্দিন দেওয়ান। এছাড়া বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতি আতাউর রহমান সেলিম, কার্যকরী পরিষদ সদস্য সৈয়দ ইলিয়াস খসরু, জুয়েল আহমদ, সাদি মিন্টু, জসিম উদ্দিন খান মিঠু প্রমুখ উপস্থিত ছিলেন। আগামী ৪ মে রবিবার একই মাঠে লিগের চারটি খেলা অনুষ্ঠিত হবে।