মহিলা কাবাডি ফাইনাল আজ

আপডেট : ২৯ এপ্রিল ২০১৪, ২২:০৩
আন্তঃবিভাগীয় মহিলা কাবাডি ফাইনাল আজ। কাবাডি স্টেডিয়ামে আজ বিকালে ঢাকা ও নড়াইল মুখোমুখি হবে। গতকাল প্রথম সেমিফাইনালে ঢাকা জেলা ৪৭-২৮ পয়েন্টে পঞ্চগড় জেলাকে হারায় এবং দ্বিতীয় সেমিফাইনালে নড়াইল ৩৫-২৮ পয়েন্টে জামালপুর জেলাকে হারিয়ে ফাইনালে উঠে। আজকের ফাইনালে থাকবেন প্রয়াত চিত্র নায়ক মান্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শেলী মান্না।