বগুড়া প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গতকাল মঙ্গলবারের খেলায় মেঘদ্বীপ ক্রীড়া চক্র ১১ রানে চকসূত্রাপুর বয়েজ ক্লাবকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে।
জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটিতে টস জিতে মেঘদ্বীপ ক্রীড়া চক্র প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৯১ রান করে। জবাবে ব্যাট করতে নেমে চকসূত্রাপুর বয়েজ ক্লাব ৯ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৮০ রানে করে।
সংক্ষিপ্ত স্কোর ঃ
মেঘদ্বীপ ক্রীড়া চক্র ঃ ৫০ ওভারে ২৯১/৮ (তৌকির ৬৬, আলী ৬৩, হারুন ৩৩, রিগান ৩৩ ; বাবু-২/২৪)
চকসূত্রাপুর বয়েজ ক্লাব ঃ ৫০ ওভারে ২৮০/৯ (রনি ১৫২, রাব্বি ৩৬ , রিফাত ৩২ ; মুন-৪/৫১, রাহিদ-২/৫১)
ম্যান অব দ্যা ম্যাচ ঃ রনি (চকসূত্রাপুর বয়েজ ক্লাব)।
আজকের খেলাঃ জ্বলেশ্বরীতলা ক্রিকেট ক্লাব বনাম রহমান নগর ক্রিকেট ক্লাব।
