ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার ও ইউরোপীয়ান গোল্ডেন বুট জয়ী কেভিন ফিলিপস লিস্টার সিটিকে ইংলিশ প্রিমিয়ার লিগে তোলার পর ক্যারিয়ারের সমাপ্তি টানার সিদ্ধান্ত নিয়েছেন। মৌসুমের শুরুতে নতুন দল ক্রিস্টাল প্যালেসে যোগ দিলেও মাঝে ট্রান্সফার সুবিধাকে কাজে লাগিয়ে দ্বিতীয় সারির দল লিস্টারশায়ারে যোগ দেন ৪০ বছর বয়সী সাবেক ইংল্যান্ড ফুটবলার। ইংল্যান্ডের হয়ে তিনি আটটি ম্যাচ খেলা কেভিন খেলা ছাড়লেও লিস্টারের কোচিং দলের সদস্য হিসেবে থাকবেন। লিস্টার হলো তার নবম ক্লাব। তিনি এর আগে সাউদাম্পটন, অ্যাস্টন ভিলা, ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওন এবং ব্ল্যাকপুল হয়ে সান্ডারল্যান্ডের সাথে নিজের ক্যারিয়ার ক্রমেই এগিয়ে নিয়ে গেছেন। অবসরের ঘোষণা দিতে গিয়ে ইংলিশ এই স্ট্রাইকার স্কাই স্পোর্টসকে বলেন, ‘পেশাদার ফুটবলার হিসেবে অসাধারণ ২০ বছর কাটানোর পর আমি অবসরের সিদ্ধান্ত নিয়েছি।
