বিশ্বের সবচেয়ে দামি গ্যারেথ বেল জানালেন, এরই মধ্য দিয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে তার আসাটা সার্থক হলো। এই জয়কে রিয়ালের প্রাপ্য বললেন ১০০ মিলিয়ন ইউরোতে চুক্তিবদ্ধ বেল, ‘এধরনের পরিস্থিতিতে এভাবেই কাজ করতে হয়। প্রত্যেকেই শতভাগ দিয়েছে এবং পারফরমেন্সের সবটুকু ঢেলে দিয়েছে।’ রোনালদোকে মৌসুমের ১৫তম গোল বানিয়ে দেয়া ওয়েলস তারকা বললেন,‘এজন্যই আমি বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে আসতে চাইতাম, ট্রফি জিততে ও বড় ম্যাচগুলোতে খেলতে।’ ২৪ বছর বয়সী টটেনহ্যামের সাবেক তারকার জন্য এটাই প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। রোনালদোর প্রশংসা করে বেল বলেন,‘এ কারণেই ও বিশ্বের সেরা খেলোয়াড়। তার সঙ্গে খেলা ও শেখাটা সম্মানের।’ স্কাই স্পোর্টস নিউজকে তার ?আকাঙ্ক্ষার কথা জানালেন বেল, ‘আমাদের হাতে আরও এক ম্যাচ আছে। আশাবাদী আমরা আরও কিছু গোল পাব। আমরা জানি এখনও জিততে পারিনি। আর ফাইনালে যে দলই হোক না কেন কঠিন ম্যাচ হবে। আমরা উন্মুখ হয়ে আছি।’
