পশ্চিমবঙ্গে ভাগ বসাতে চায় রাহুল ও মোদী

আপডেট : ০৯ মে ২০১৪, ২১:২৯
ভারতের লোকসভা নির্বাচনে নিজেদের পাল্লা ভারি করার শেষ সুযোগ হিসেবে পশ্চিমবঙ্গকেই বেছে নিয়েছেন কংগ্রেস ও বিজেপির নেতারা। চব্বিশ ঘণ্টার নোটিসে বৃহস্পতিবার কলকাতায় নির্বাচনী সভা করে ভোট চাইলেন কংগ্রেসের ভাইস চেয়ারম্যান রাহুল গান্ধী। এর আগের বুধবার একদিনের সফরে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরসহ তিনটি নির্বাচনী সভায় বক্তব্য রেখে গেছেন। -বিডিনিউজ ভারতের প্রধান দুই দলের নেতাদের উদ্দেশ্য হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ও বামফ্রন্টের লড়াইয়ের মাঝে পশ্চিমবঙ্গের আসনগুলোতে নিজেদের ভাগ বসানো।