আশ্রমে সেবামূলক কাজ শুরু করতে যাচ্ছেন বার্লুসকোনি

আপডেট : ০৯ মে ২০১৪, ২১:২৯
মিলানের একটি আশ্রমে আগামী একবছরের জন্য স্বেচ্ছাসেবামূলক কাজ শুরু করতে যাচ্ছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি। কর জালিয়াতির জন্য গতবছর বার্লুসকোনিকে চার বছরের কারাদণ্ড দেয় দেশটির একটি আদালত। অন্যথায় আদালত স্মৃতি বৈকল্য পিতা-মাতাদের সাথে সপ্তাহে চার ঘন্টা কাজ করার নির্দেশ দেয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, অন্যান্য সহকারীর মতই তাকে দেখা হবে। এছাড়া তাকে সব ধরনের কাজই করতে হবে। ১৯৯০-এর দশকে তার ফার্মের জন্য টেলিভিশন কেনার সাথে জড়িত থাকায় গতবছর বার্লুসকোনিকে (৭৭) দোষী সাব্যস্ত করা হয়। তবে ৭০-ঊর্ধ্ব বয়স্কদের জন্য দেশটির আইন নমনীয় হওয়ায় তাকে তখন সাজা থেকে অব্যাহতি দেয়া হয়েছিল।