হোমনায় ৩৩ দিনেও নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি

আপডেট : ২১ জুন ২০১৪, ২০:৫০
হোমনা উপজেলার হরিপুর গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে কাউসার (১৬) নিখোঁজের ৩২ দিনে পার হলেও এখনো তার কোন সন্ধান মেলেনি। গত ১৩ মে বিকালে বৃদ্ধ বাবার জন্য ওষুধ কিনতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি কাউসার। তার বাবা বাচ্চু মিয়া মা হারা একমাত্র ছেলেকে খুঁজতে রাস্তায় রাস্তায় ঘুরছেন। যাকে দেখেন তার মুখের দিকে তাকিয়ে থেকে কাঁদতে কাঁদতে নিজের ছেলের কথা জিজ্ঞেস করেন। একমাত্র ছেলেকে না পেলে হয়তো তিনি পুত্রশোকে মারাও যেতে পারেন। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে ছেলেকে না পেয়ে তিনি হোমনা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। হালকা পাতলা ফর্সা গড়নের কাউসারের পরনে জার্সি ও ফুল প্যান্ট ছিল। কোন ব্যক্তি কাউসারের সন্ধান পেলে ০১৭১৬২৪১৪৭৪ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছেন তার পিতা।