যুক্তরাষ্ট্রের উচিত ‘যত দ্রুত সম্ভব’ একজন নারী প্রেসিডেন্ট নির্বাচিত করা। আর এই দেশ এখন তার জন্যে প্রস্তুত। কথাগুলো বলেছেন স্বয়ং মার্কিন ফার্স্টলেডি মিশেল ওবামা।
আর এর মধ্যদিয়ে বর্তমান মার্কিন ফার্স্টলেডিরও রাজনীতিতে আগ্রহের আভাস পাওয়া গেল। বিডিনিউজ
এনডিটিভি বলছে, ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির সাবেক ফার্স্টলেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন যখন ডেমক্রেটিক পার্টি থেকে মনোনয়নের দৌড়ে শক্ত প্রার্থী হিসেবে আবির্ভূত হচ্ছেন ঠিক তখনই মিশেল ওবামা এই মন্তব্য করেন। দেশটির সর্বোচ্চ পদে কখন নারীকে নির্বাচিত করা উচিত, এমন প্রশ্নের জবাবে মিশেল বলেন, ‘যত দ্রুত সম্ভব তা হওয়া উচিত।’
তিনি আরো বলেন, ‘আমি মনে করি দেশ তার জন্যে প্রস্তুত। এই দেশ এই দায়িত্ব পালনের যোগ্য যে কাউকেই গ্রহণ করতে প্রস্তুত। তাকে প্রশ্ন করা হয়, ‘আপনি কি নিশ্চিত যে রাজনীতিতে জড়াবেন না? এ ক্ষেত্রে আমি ইতিবাচক, উত্তর দেন মিশেল।
