দেশটির মাওবাদী সাবেক শাসক পল পটের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন এই দুই খেমার রুজ নেতা।
তাদের একজন নুওন চে, যিনি ছিলেন পলপটের ডেপুটি। কম্বোডিয়ার মানুষ তাকে চিনত ‘ব্রাদার টু’ নামে। আর অন্যজন দেশটির তত্কালীন রাষ্ট্রপ্রধান খিউ সাম্ফান। —বিডিনিউজ
ব্রাদার ওয়ান নামে পরিচিত পল পটের নেতৃত্বে ১৯৭৫ সালের ১৭ এপ্রিল সেনাবাহিনীকে হটিয়ে খেমার রুজ গেরিলারা তত্কালীন কম্পুচিয়ার রাজধানী নমপেন দখল করে নেয়। নমপেন দখল করে পল পট সরকার মূলত কৃষি সংস্কারের নামে ভয়ংকর হত্যাযজ্ঞ চালায়। পল পট ১৯৯৮ সালে কম্বোডিয়ার জঙ্গলে লুকিয়ে থাকা অবস্থায় মারা যান।
কম্বোডিয়ার মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে খেমার রুজের বিরুদ্ধে গণহত্যা, যুদ্ধ অপরাধ এবং মানবতাবিরোধী বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয়।
১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত খেমার রুজের শাসনামালে কম্বোডিয়ায় ১৭ লাখ মানুষ নির্যাতন, প্রাণদণ্ড এবং অনাহারে মারা যান। এই সংখ্যা দেশটির মোট জনসংখ্যার এক চর্তুথাংশ।
