শিশু জন্ম দিতে নদী সাঁতরে হাসপাতালে

আপডেট : ০৭ আগস্ট ২০১৪, ২০:৫৫
শিশুর নিরাপদ জন্মদানের লক্ষ্যে নদী সাঁতরে হাসপাতালে গেলেন নয় মাসের এক অন্তঃসত্ত্বা। গত বুধবার ভারতের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কর্ণাটকে এ ঘটনাটি ঘটে। জিয়ালাভভা (২২) ব্যাঙ্গালোর থেকে ৪০০ কি.মি.দূরে জাদগির জেলার লিনাকানতারায়ানাগাড্ডো গ্রামের বাসিন্দা। তার গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কৃষ্ণা নদী। জিয়ালাভভা বলেন, বৃষ্টির মধ্যে প্রায় এক কিলোমিটার সাঁতার কেটে তিনি হাসপাতালে যান। তিনি ভয় পেয়েছিলেন কিন্তু তিনি চান তার শিশুটি যেন নিরাপদে জন্মগ্রহণ করে। তবে এসময় তার পিতা, ভাই ও আত্মীয়-স্বজনরা তাকে সহায়তা করেছেন। তিনি আরো বলেন, তার গ্রামে কোন হাসপাতাল নেই এবং তিনি বাড়িতে তার বাচ্চাটিকে জন্ম দিতেও ইচ্ছুক নন। এ ঘটনাকে গ্রামবাসী ও চিকিত্সকরা অভাবনীয় বলে আখ্যায়িত করেছেন।