ভারতে মন্দিরে পদপিষ্ট হয়ে নিহত ১০

আপডেট : ২৫ আগস্ট ২০১৪, ২০:৫৪
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে সোমবার সকালে পদপিষ্ট হয়ে কমপক্ষে ১০ জন নিহত ও ৬০ জনের বেশি আহত হয়েছে। তীর্থযাত্রীরা এক মন্দিরে জড়ো হওয়ার পর মর্মান্তিক এ ঘটনা ঘটে। পুলিশের মহাপরিদর্শক পবন শ্রীবাস্তব টাইমস অব ইন্ডিয়াকে বলেন, হাঁটাহাঁটির সময়ে কিছু তীর্থযাত্রী মাটিতে পড়ে গেলে লোকজনের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পরে হুড়োহুড়িতে হতাহতের এ ঘটনা ঘটে।’