ঈশ্বরদীতে আবাসিক হোটেল থেকে ফেন্সিডিলসহ গ্রেফতার ২

আপডেট : ০১ জুন ২০১৯, ১৪:২৭

পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে আবাসিক হোটেল থেকে ১০৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে শহরের বাজার এলাকার হোটেল মিস্টার ডনে এই অভিযান চালানো হয়।

 

সংশ্লিষ্ট থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, দিনাজপুরের নয়ানগর গ্রামের মিরাজ উদ্দিন মণ্ডলের ছেলে হাফেজ আরিফ আল মামুন (২৩) ও একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শোভন ইসলামকে (১৯) গ্রেফতার করা হয়েছে। এ সময় ট্রলিব্যাগ ভর্তি ১০৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে ঈশ্বরদী থানার ওসি জানিয়েছেন।

 

ইত্তেফাক/এএম